মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline :
প্রতারক চক্র হইতে সাবধান। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বলাকী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদুল আজাহা শেষে মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ, ধীরে ধীরে ফিরছে নানা কর্মজীবী মানুষ। দুগ্ধ খাতকে শক্তিশালী করছে নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণে । গাইবান্ধার পলাশবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, আরেকজন মাদক সেবনে আটক। জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ।

লক্ষ্মীপুর রামগতি ব্রীজঘাটে সিলিন্ডার বিস্ফোরণ, উদ্ধারে নৌ পুলিশ 

লক্ষীপুর প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

লক্ষীপুর প্রতিনিধিঃ

লক্ষীপুর রামগতিতে মেঘনা নদীর ব্রিজ-ঘাট এলাকায় নৌকার মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৭জুলাই) সকালে চরগাজী ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে ব্রিজ ঘাটে নৌকার মধ্যে থাকা এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলেরা নৌকাতে ভাত রান্না করছিলো। গ্যাস সিলিন্ডারটি নিচে ছিল। হঠাৎ করে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।এ সময় নৌকার ওপরে ঘুমিয়ে থাকা চার জেলে দগ্ধ হয়। খবর পেয়ে নৌ পুলিশ এবং  আশেপাশের লোকজন দ্রুত এসে তাদেরকে প্রথমে আলেকজান্ডার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে দুজনের অবস্থা আশঙ্কাজনক মনে হলে তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ দেশ বরণ্য সাংবাদিক রিমনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

রামগতি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন । তিনি বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং স্থানীয়রা সেখান থেকে আহতদের উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়।

তবে তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের প্রাথমিক ধারনা অনুযায়ী বলেন পুরনো গ্যাস সিলিন্ডার হওয়ার কারণে হয়তো গ্যাস সিলিন্ডারটি লিক ছিল  সেখান থেকে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হতে পারে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

আহতরা হলেন আমজাদ হোসেন ,গনি খাঁ, আবুল খায়ের , ফারুক হালদার।


More News Of This Category