সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার 

Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার 

ডালিম কুমার দাস টিটু :

লক্ষ্মীপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে উদ্ধার হল সরকারের ১২ কোটি টাকার সম্পদ। বুধবার (২৫জুন) জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে জারিরদোনা খালের উপরে সরকারি ২৪ শতক খাস জমি অবৈধ দখলদাররা  দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে দখল করে নির্মাণ করেছেন বাড়িঘর দোকানপাট এমনকি বহুতল ভবনও।

দীর্ঘ সময় পর্যন্ত বারবার চেষ্টা করার পরও এ সকল অবৈধ দখলদারদেরকে দখল থেকে সরাতে পারেনি। কমলনগর উপজেলাটি একটি নদী বেষ্টিত এলাকা।  কমলনগর উপজেলার এই হাজিরহাট বাজারের উপর দিয়ে বয়ে গেছে একটি খাল।

খালটির নাম জারিরেদোনা খাল। এই খালের উপরে অবৈধ দখলদারেরা বিভিন্ন রকম দোকানপাট বাড়ি ঘর নির্মাণ করার কারণে খালটির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এমন পরিস্থিতিতে বর্ষাকালে এই হাজিরহাট বাজারে দোকানপাট, ঘরবাড়ী এলাকার সাধারণ মানুষের ঘরবাড়ি পানিতে প্লাবিত হয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষের । অবশেষে সাধারন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

প্রথম  পর্যায়ে  জারির-দোনা খালের উপরে নির্মিত ১২ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার করে অবৈধ ভাবে দখল করা দোকানপাট বাড়ি ঘর উচ্ছেদ করা হলো।  প্রায় ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে প্রশাসন অবৈধ দখলদারদেরকে সতর্কবার্তা দিয়েছেন।

উদ্ধার কাজ পরিচালনা করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান।  কমলনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান বলেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ (২৫ জুন) সকাল সাড়ে আটটা থেকে উচ্ছেদ অভিযান চলছে, দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চলবে।

জনগণের সুবিধার্থে সরকারি সম্পদ রক্ষার্থে অবৈধ দখলদারদের হাত থেকে সরকারি সম্পদ উদ্ধারে এমন অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মজিবুর রহমান বলেন, সকাল থেকে জারির দোনা খালের উপর দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করেছে স্থানীয় কিছু অসাধু ব্যাক্তিরা । জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী আজ আমরা কমলনগরের হাজিরহাট বাজারের ৭৫ টি দোকান উচ্ছেদ করি।

আরও পড়ুনঃ শাজাহানপুরে গভীররাতে ছুরিকাঘাতে ১ জন যুবক নিহত…

ছাড়াও তিনি বলেন বাজারের চার জন দখলদার কোট থেকে স্টে অর্ডার এনেছে ১৫ দিনের জন্য। ১৫ দিন পরে সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জনস্বার্থে এবং সরকারি সম্পত্তি উদ্ধারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ জামান এর নেতৃত্বে উদ্ধার অভিযানে সহযোগিতা করেছেন সেনাবাহিনী  পুলিশ ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনী।

এভাবে অবৈধ দখলদারদের কাছ থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের মধ্য দিয়ে সরকার যেমন তার রাজস্বে মজবুত করতে পারবে সেইসাথে সাধারণ মানুষের মাঝে ফিরে আসবে স্বস্তি এমনটাই প্রত্যাশা করেন সংশ্লিষ্টরা।


More News Of This Category