বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

লংগদুতে বিভিন্ন কাজ অবদানের জন্য দুই কীর্তি সন্তানকে সংবর্ধনা প্রদান”

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
লংগদুতে বিভিন্ন কাজ অবদানের জন্য দুই কীর্তি সন্তানকে সংবর্ধনা প্রদান"

মোঃ এরশাদ আলী ঃ

রাঙ্গামাটির লংগদুতে উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি ও আলোকিত সমাজ গঠনে অবদানের জন্য উপজেলার উদীয়মান দুই কীর্তি সন্তানকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার(২৭ জুন) বিকাল ৩টায় উপজেলার মাইনীমুখ ইউনিয়নের এফআইডিসি টিলা সমাজ উন্নয়ন কমিটি ও আলো ফাউন্ডেশন-লংগদু এর উদ্যোগে উপজেলার দুই কীর্তি সন্তান জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ ও রাঙ্গামাটি জেলা জর্জ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট হারুনর রশীদকে আলো এ্যাওয়ার্ড ও সংবর্ধনা’ প্রদান করা হয়।

শিক্ষাবিদ মোঃ নুর জামাল এর সভাপতিত্বে ও আব্দুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মুরশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা জর্জ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হারুন অর রশিদ। এতে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মোঃ শুরুজ্জামাল।

আরও পড়ুনঃ একাল সেকাল- আনোয়ারুল কবীর বাবলু

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্রেটারি হারুনুর রশীদ, কোষাধ্যক্ষ সোহেল কবির, প্রাক্তন সভাপতি মজিবর রহমান ও ফজল করিম সহ প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এফআইডিসি টিলা গ্রামের অবকাঠামোগত উন্নয়নে আলো ফাউন্ডেশনকে সাথে নিয়ে জেলা পরিষদ থেকে প্রয়োজনীয় উন্নয়ন বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হারুন বলেন, লংগদু আমার জন্মভূমি। এ এলাকার উন্নয়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। এজন্য সকলে সহযোগিতা করতে হবে এবং সচেতন হতে হবে। শিক্ষা এবং সচেতনতা পারে একটি সমাজকে এগিয়ে নিতে। তিনি মারিশ্যারচর ও পশ্চিম বাইট্টাপাড়া এলাকা সহ বিভিন্ন উপজেলায় মসজিদ মাদ্রাসা তৈরী করে শিক্ষা এবং উন্নয়ন মূলক কাজের উদাহরণ দেন।

এসময়ে আলোর ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল সংবর্ধনা ও আলো এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য, আলো ফাউন্ডেশন-লংগদু উপজেলা প্রতি বছর একজনকে আলো এ্যাওয়ার্ড প্রদান করে থাকে।
পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তরিকুল ইসলাম।
#
মোঃ এরশাদ আলী
লংগদু রাঙ্গামাটি।
০১৫৫৫৭৪৭২৩৯


More News Of This Category