রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

রূপগঞ্জে খোলা জমিতে কারখানার দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে বিক্ষোভ ॥ মহাসড়ক অবরোধ

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
রূপগঞ্জে খোলা জমিতে কারখানার দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে বিক্ষোভ ॥ মহাসড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)ঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের খোলা জমিতে কারখানার কেমিক্যালযুক্ত গরম রঙিন পানি, দূষিত বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

৪জুন বুধবার ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আউখাবো এলাকায় তারা এ কর্মসূচি পালন করে। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ঈদের ঘরমুখো যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে চরম দুর্ভোগ-ভোগান্তির সৃষ্টি হয়।

মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গোলাকান্দাইল এলাকার নান্নু টেক্সটাইলসহ আশপাশের কয়েকটি ডাইং ও শিল্প প্রতিষ্ঠান বিষাক্ত কেমিক্যালযুক্ত মিশ্রিত বর্জ্য পরিশোধন না করে খোলা জমি, জলাশয়, লোকালয় ও ফসলি জমিতে ফেলছে। ওই পানি কুচকুচে কালো রঙের হয়ে জলাবদ্ধার সৃষ্টি হয়। টানা বৃষ্টিপাতে ওই পানি আশপাশের বসতবাড়িতে ঢুকে পড়ছে।

তাতে এলাকাবাসী নানা রোগ-জীবাণুর ঝুঁকিতে পড়ছেন। কেউ কেউ চর্মরোগে ভুগছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, শিল্প কারখানার নির্গত বর্জ্য পরিশোধন করে ফেলতে হবে। অন্যথায় পরিবেশ অধিদপ্তরের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category