সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

রাতভর ইসরাইল-ইরানের একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা, সবশেষ যা জানা যাচ্ছে

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
রাতভর ইসরাইল-ইরানের একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা, সবশেষ যা জানা যাচ্ছে

ডেস্ক রিপোর্টঃ

শনিবার সারারাতই ইসরাইল ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলা-পাল্টা হামলা চালিয়ে গেছে। রোববার ভোরেও ইরান তেল আভিভ ও হাইফা শহরে ড্রোন হামলা করেছে। ইসরাইলও দাবি করেছে, রোববার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত যা যা ঘটেছে….

ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) স্থানীয় সময় রাত ১২টা ৩৯ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৩৯) জানায়, তারা তেহরানে বিমান হামলা চালিয়েছে। ওই হামলায় তারা ইরানের পরমাণু কার্যক্রমের সাথে জড়িত একটি ভবন ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত করার দাবি করে।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে ৬ গাড়ির সিরিজ সংঘর্ষে পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ২০

শনিবার রাতে এক দফা মিসাইল ও ড্রোন হামলা চালানোর পর রোববার ভোরে ইসরাইলের কয়েকটি শহরে আবারো হামলা করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই দফায় ইরান ‘ব্যাপক ড্রোন হামলা’ চালিয়েছে। মধ্য ইসরাইলের বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের খবরে জানিয়েছিল, ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরে শতাধিক মিসাইল হামলা করা হয়েছে। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, শাহরান তেল ডিপোতে ইসরাইল হামলা করেছে। ইরানের মিসাইল হামলায় ইসরাইলের হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্থ হয়েছে।

রোববার ইরানের হামলায় ইসরাইলে কমপক্ষে ৯ জন নিহত গেছে বলে জানা গেছে। অন্যদিকে ইসরাইলের হামলায় ইরানে কতজন নিহত হয়েছে তা আনুষ্ঠানিকভাবে না জানা গেলেও ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের নিহতের খবর নিশ্চিত করেন। তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র : বিবিসি


More News Of This Category