বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজীবপুরে জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অভিযানে ভারতীয় মেডিসিন আটক

জিয়াউর রহমান জিয়া
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জিয়াউর রহমান জিয়া ,রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

“মাদকের বিরুদ্ধে দুর্নিবার ছাড় নয়”এই শ্লোগানকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, পিএসসি’র নির্দেশনায় সীমান্ত এলাকায় এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মেডিসিন আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্ত পিলার ১০৭২/৭-এস এর নিকটবর্তী এলাকায়, বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোনো আসামি আটক না হলেও ৫০০ পিস Tab. Cyproheptadine, ৫০০ পিস Tab. Dekxon এবং ১ হাজার ৯৯৬ পিস Rimesulide উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেডিসিনের বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

আরও পড়ুনঃ প্রকৃতি প্রতিশোধ নেয় না -আব্দুল কাদের

উদ্ধারকৃত ওষুধ পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে কুড়িগ্রামের রাজীবপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালক কর্তৃক ঘোষিত ‘মাদকবিরোধী জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

জিয়াউর রহমান জিয়া


More News Of This Category