বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজাহাটে খাটের নিচে মাটির গর্তে মিলল চোরাই অটোরিকশা, গ্রেপ্তার ১

Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজাহাটে খাটের নিচে মাটির গর্তে মিলল চোরাই অটোরিকশা, গ্রেপ্তার ১

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

কুড়িগ্রামের রাজাহাটে বিশেষ অভিযান চালিয়ে ঘরের ভেতর মাটির নিচে গর্ত করে লুকিয়ে রাখা একটি চোরাই অটোরিকশা ও এর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

​গত শনিবার (১০ অক্টোবর) ভোররাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি ঝাড়খোলা গ্রামে আব্দুর রাজ্জাকের নিজ বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। উদ্ধার অভিযানের সময় আব্দুর রাজ্জাকের শয়নকক্ষে গিয়ে চমকপ্রদ দৃশ্য দেখতে পান পুলিশ সদস্যরা। ঘরের পাকা খাটের নিচে মাটির ভেতরে বিশেষ কায়দায় তৈরি গর্তের ভেতর অটোরিকশাটি লুকিয়ে রাখা হয়েছিল। পরে অটোরিকশা ও এর যন্ত্রাংশ জব্দ করে রাজ্জাককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

​অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কের মাঠেরপাড় বাজারে একজন সাইকেল মেকানিক হিসেবে ব্যবসা করে আসছিলেন। তবে উদ্ধার হওয়া অটোরিকশাটির আসল মালিকের পরিচয় এখনো জানা যায়নি।

​পুলিশের দেওয়া তথ্যমতে, আব্দুর রাজ্জাক এলাকায় সংঘবদ্ধ অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেল চোরচক্রের অন্যতম সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং এর ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজাহাট থানার ওসি মামুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃত আসামির সঙ্গে আন্তজেলা চোরচক্রের বড় ধরনের সংশ্লিষ্টতা রয়েছে। এ ঘটনায় রাজাহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং চক্রটির পুরো নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে পুলিশি তৎপরতা চলছে।


More News Of This Category