রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

রাজাপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাসি ও সাংবাদিক সুরক্ষা আইনের দাবীতে মানববন্ধন

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার আসামিদের দৃষ্টান্তমূলক ফাসি ও সাংবাদিকদের নিরাপত্তায় আইন প্রনয়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির রাজাপুরের সাংবাদিকরা।

১১ আগস্ট-২০২৫ সোমবার সকাল সাড়ে দশটার দিকে রাজাপুরের সম্মিলিত সাংবাদিক সমাজের আয়োজনে রাজাপুর থানার সামনের সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেয়।

মানববন্ধন ও সমাবেশ বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাব সভাপতি মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমুখ।

আরও পড়ুনঃ তাকদীরের প্রতি ঈমান: তাকদীর প্রতি ঈমান ছাড়া মুসলিম দাবি করার সুযোগ নেই

বক্তারা বলেন, ‘স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। যদি এসব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হত তাহলে সাংবাদিক তুহিনকেসহ অনেক সাংবাদিককে নির্মমভাবে খুন হতে হতোনা। সাংবাদিকরা তুহিন ছাড়াও সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।

তারা তুহিন হত্যার বিচার কাজ দ্রুত টাইব্যুনালে করার দাবি জানিয়ে বলেন, এই ঘটনার নেপথ্যে যারা খুনিদের মদদদাতা রয়েছে তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং সাংবাদিক সুরক্ষায় আইন প্রনয়নের জোর দাবি জানানো হয়।


More News Of This Category