বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজাপুরে সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

রাজাপুরে সাংবাদিক আবু সালেহ আকন ও আবু সায়েম আকন’র পিতার ৭ম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সিটি এডিটর ও বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র সাবেক সভাপতি আবু সালেহ আকন এবং বাংলা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধ ও দৈনিক যায়যায়দিন’র রাজাপুর উপজেলা প্রতিনিধি এবং রাজাপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবু সায়েম আকন’র পিতা স্থানীয় দক্ষিন রাজাপুর ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আইউব আলী আকন’র ৭ম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি স্ট্রোক জনিত কারনে দীর্ঘদিন অসুস্থ থাকার পরে ২০১৮ সালের ১১ অক্টোবর সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে (এই দিনে) বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
পেশাগত জীবনে তিনি একজন আদর্শবান শিক্ষক ছিলেন। শিক্ষানুরাগী, ধর্মপরায়ণ, সমাজসেবক, রাজনীতিবিদ, সৎ-নিষ্ঠাবান ব্যক্তিত্বের অধিকারী ব্যক্তি হিসেবে নিজ এলাকা, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও পরিচিত মহলে তার সুনাম ও সুখ্যাতি রয়েছে। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের নারিকেলবাড়িয়া গ্রামের আকন বাড়ির মৃত কাছেম আলী আকনের পুত্র।
এ উপলক্ষে মরহুমের উপজেলা সদরের গোরস্থান রোডের বাসভবনে পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন, শুভাকাঙ্খী ও সকল পরিচিতজনদের কাছে তাঁহার রূহের মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।


More News Of This Category