বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

রাজাপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, নারী-শিশুসহ আহত ৭ আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাজাপুরে জমি-সংক্রান্ত বিরোধে হামলার অভিযোগ, নারী-শিশুসহ আহত ৭

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী, পুরুষ ও শিশুসহ ৭ ব্যক্তি আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতদের মধ্যে দুজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তামান্না আক্তার আদুরী নামে এক ভুক্তভোগী। অভিযোগে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শুক্তাগড় এলাকায় নিজেদের ভোগদখলীয় জমিতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে প্রতিপক্ষ হাফিজুর, বাদশা, মিরাজ, জয়, কালাম, শারমিন ও জেসমিনসহ আরও অজ্ঞাত ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। লিখিত অভিযোগ অনুযায়ী, হামলায় শহিদ খানের মাথায় ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। রুবি বেগমের মাথা ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত লাগে। অভিযোগকারী তামান্না আক্তার আদুরী, তার ভাই রবিন খান এবং শিশু শিফাত, রিফাত ও সাথীকেও মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামান্না আক্তার আদুরীকে প্রাথমিক চিকিৎসা দেন এবং গুরুতর আহত শহিদ খান ও রুবি বেগমকে হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় অভিযুক্তরা খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষতির হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করেছে।
এ ঘটনায় তামান্না আক্তার আদুরী রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের মধ্যে বাদশা খানকে মোবাইলে কল দিলে তিনি বাসায় নেই বলে জানানো হয়। অপরদের বক্তব্যও জানা সম্ভব হয়নি। রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


More News Of This Category