রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

রাজবাড়ীতে নবীকে কুটক্তি করায় কমিউনিটি মেডিকেল অফিসারকে গণধোলাই

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
রাজবাড়ীতে নবীকে কুটক্তি করায় কমিউনিটি মেডিকেল অফিসারকে গণধোলাই

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবী করিম (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে স্থানীয় জনতা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলীকে গণপিটুনী দিয়েছে। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ওই চিকিৎসককে উদ্ধার করে।

রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ফুটবল মাঠের নিকট এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, নবাবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার (অবঃ) ডা. আহম্মদ আলী রবিবার সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে নবী করিম (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।

এ খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাওলানা শিক্ষক ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নেতা খোন্দকার মনির আজম মুন্নু বলেন, নবী (সা.) কে নিয়ে সকালে একটি চায়ের দোকানে ডা. আহম্মদ আলী কুটক্তি করেন।

আরও পড়ুনঃ আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস এর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে এলোপাথারী ভাবে মারধর করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও আমাদের নেতৃবৃন্দ, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু সহ আমাদের সহায়তায় সেনাবাহিনী তাকে ও তার ছেলেকে রাজবাড়ীতে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার মোঃ জামাল উদ্দিন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। জনরোসের হাত থেকে রক্ষা করতে তাকে ও তার ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 


More News Of This Category