বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
রাজবাড়ীতে ডিবির অভিযানে অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শ্যুটার গান, ২টি তাজা কার্তুজসহ মোছা. সুমি খাতুন (২৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩ জুুন) সকালে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। গত রোববার (২ জুন) রাত ৮টার দিকে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের সুমি খাতুনের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমি খাতুন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর লাল মিয়া সড়কের মীর আ. রাজ্জাকের মেয়ে। জানা গেছে, সুমি খাতুনের স্বামী একজন ব্যক্তিকে অস্ত্রের ব্যাগটি তার বাড়ির বারান্দায় রাখার জন্য বলে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ওই ব্যাগ বহনকারী ব্যক্তি বাসার মধ্যে ঢুকে বারান্দায় গিয়ে কাউকে ডাকাডাকি করে, পরে ব্যাগ বারান্দায় রেখে সে চলে আসে।

এর কিছুক্ষণ পরেই একজন মহিলা ঘরের ভেতর থেকে বের হয়ে এসে ব্যাগ হাতে নেয় এবং ব্যাগের ভেতর কি আছে তা দেখে তারপর সেটি নিয়ে ঘরের ভেতরে চলে যায়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গোপন সূত্রে সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশ আরেক প্রতিবেশী এক মহিলাকে সঙ্গে নিয়ে পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। পরে ওই মহিলার হেফাজত থেকে একটি ওয়ান শ্যুটার গান ও ২টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার নারী তার স্বামীর সঙ্গে যোগসাজশে অস্ত্রটি অন্যত্র হস্তান্তরের জন্য নিজের হেফাজতে নিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে। আর পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

 


More News Of This Category