বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ি: 
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ি:

রাজবাড়ীর পাংশা পৌর শহরের পুরাতন বাজার এলাকায় চামেলী বেগম (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে স্বামীর নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চামেলী বেগম ওই এলাকার কামাল মন্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৫ জুলাই) গভীর রাতে আনুমানিক ১টা থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটে। স্বামী কামাল মন্ডল জানান, রাত একটায় ঘুম ভেঙে স্ত্রী চামেলীকে পাশে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন।

পরে পাশের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। এক পর্যায়ে তিনি তার ভাই সিরাজ মন্ডল ও মেয়ে অধরার সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চামেলীকে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আরও পড়ুনঃ *হাদীসের সনদ ও মতন: মাপকাঠি, গুরুত্ব এবং ইসলামী আইন ও নৈতিকতায় এর অবস্থান*

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চামেলীকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, চামেলী ও কামাল দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পাংশা থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর রহমান ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যান।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

 

 


More News Of This Category