সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রাজবাড়ীতে বিনামূল্যে চক্ষু সেবা পেল ৩শ রোগী

বালিয়াকান্দি রাজবাড়ী / ৫৪ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

বালিয়াকান্দিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার রামদিয়া শাখা প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে প্রায় ৩শ রোগীকে চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা দেওয়া হয়।

ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালের ৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল এ সেবা প্রদান করেন। রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিনামূল্যে সরবরাহ করা হয়। যেসব রোগীর ছানি বা অন্যান্য বড় ধরনের চক্ষু অপারেশন প্রয়োজন, তাদের ফরিদপুর কিংবা ঢাকায় নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ ১০১ টাকার ঔষধ ১২৯৯ টাকায় ক্রয়: কুমিল্লা মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে পরিচালকসহ চিকিৎসকদের অপসারণ দাবি

এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী) রাজবাড়ী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার, ডিভিশনাল কো-অর্ডিনেটর (লিড জেনারেশন) মোঃ জামির আলী, আঞ্চলিক ব্যবস্থাপক (হিসাব বিভাগ) মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাক জেলা সমন্বয়কারী প্রনব কুমার, মানব সম্পদ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, আঞ্চলিক সমন্বয়ক (লিড জেনারেশন) মোঃ জাহাঙ্গীর কবির, সাউথইস্ট ডিভিশনের ম্যানেজার (বিডিইউ) শেখ আছাবুর রহমান, রামদিয়া শাখার ব্যবস্থাপক (দাবী) মিলন সরকার, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) উৎপলা বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।

আঞ্চলিক ব্যবস্থাপক শিকদার নিশীত কুমার বলেন, “গ্রামীণ ও প্রান্তিক জনগণ চোখের চিকিৎসার বিষয়ে সচেতন নয়। এজন্য ব্র্যাক বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে চক্ষু সেবা দিয়ে যাচ্ছে। প্রতিটি ক্যাম্পে অন্তত ৩শ রোগীকে সেবা প্রদান, চশমা বিতরণ এবং যাদের অপারেশন দরকার তাদের বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের লক্ষ্য হলো গ্রামীণ মানুষের মাঝে চক্ষু-সচেতনতা বৃদ্ধি ও দৃষ্টিশক্তি ফিরে পেতে সহায়তা করা।

এ ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকেই বলেন, বিনামূল্যে এ ধরনের সেবা তাদের জন্য অনেক বড় সহায়তা। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না, তারা এ ক্যাম্পে এসে উপকৃত হয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category