বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাজনীতিতে সততার মূল্যায়ন হবেই হবে : মোঃ আবুল কাশেম

প্রতিবেদক: আনোয়ার হোসেন
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবেদক: আনোয়ার হোসেন

রাজনীতি মানেই শুধু ক্ষমতা বা পদ দখল নয়, রাজনীতি মানে মানুষের আস্থা অর্জন, মানুষের জন্য কাজ করা এবং জনগণের পাশে দাঁড়ানো। আর সেই কাজের মূল শক্তি হলো সততা এমনটাই মনে করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী মোঃ আবুল কাশেম।

তিনি বলেন, একজন দক্ষ সংগঠকের অন্যতম গুণ হলো সততা। সততা ছাড়া রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। সাময়িকভাবে মিথ্যা, প্রতারণা কিংবা স্বার্থপরতার মাধ্যমে কিছু সুবিধা পাওয়া গেলেও তা কখনো স্থায়ী হয় না। ইতিহাস সাক্ষ্য দেয়, সততা ও নীতির ওপর দাঁড়ানো নেতারাই মানুষের হৃদয়ে অমর হয়ে থাকেন।

তার মতে
১. সততার সাথে কাজ করলে কর্মী-সমর্থকদের মধ্যে বিশ্বাস জন্মায়।
২. সংগঠনে ঐক্য প্রতিষ্ঠিত হয়।
৩. জনগণ আশ্বস্ত হয় যে তাদের প্রতিনিধি প্রকৃতপক্ষেই তাদের জন্য কাজ করছেন।

আরও পড়ুনঃ বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট

তিনি আরও বলেন, আজকের সময়ে রাজনীতির সবচেয়ে বড় সংকট হলো বিশ্বাসযোগ্যতা। সাধারণ মানুষ রাজনীতিবিদদের প্রতি আস্থা হারাচ্ছে, কারণ কথার সাথে কাজের মিল না থাকায় জনগণ হতাশ হচ্ছে। অথচ একটি দেশের সুষ্ঠু গণতন্ত্র ও টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে জরুরি হলো বিশ্বাসযোগ্য রাজনৈতিক নেতৃত্ব।

মোঃ আবুল কাশেম মনে করেন, বিশ্বাসযোগ্যতা অর্জনের একমাত্র উপায় হলো সততার সাথে কাজ করা। সততা ও নীতির রাজনীতি মানুষকে শুধু আস্থাশীল করে না, বরং দেশের অগ্রগতির পথও প্রশস্ত করে। জনগণ তাদের নেতার মধ্যে সততা খুঁজে পেলে নিজেরাও উৎসাহিত হয় সৎ পথে চলতে, যা পুরো সমাজ ব্যবস্থাকে ইতিবাচক দিকে নিয়ে যায়।

তিনি দৃঢ় প্রত্যয়ে বলেন, রাজনীতিতে সততার মূল্যায়ন হবেই হবে। ক্ষমতা, অর্থ কিংবা প্রভাব দিয়ে কিছুদিন মানুষের মন জয় করা গেলেও তা স্থায়ী নয়। প্রকৃত নেতৃত্ব সততার উপরেই টিকে থাকবে ইনশাআল্লাহ।

মোঃ আবুল কাশেম পড়াশোনা করেছেন রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষায়। তিনি বিএসএস (অর্নাস), এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান) এবং এমবিএ (মার্কেটিং) ডিগ্রিধারী। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান যেমন প্রশংসনীয়, তেমনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।


More News Of This Category