রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উৎসব উপলক্ষে মিনি ফুটবল টুর্নামেন্ট

বান্দরবান জেলা প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বান্দরবান জেলা প্রতিনিধিঃ

বান্দরবান সদর উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পোয়ে: উপলক্ষে শুরু হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্ট। ২০সেপ্টেম্বর থেকে বাঘমারা উজানী পাড়া সংলগ্ন ও নোয়াপতং খালের পাশে বালুচর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট।

জানা যায়,আগামী অক্টোবর মাসের ৬থেকে ৭ তারিখ পর্যন্ত এ ফুটবল টুর্নামেন্ট চলবে। এতে ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করেন। প্রথম দিনের ম্যাচে বাঘমারা হেডম্যান পাড়া জুনিয়র একাদশ বনাম থিংগইং রোওয়া একাদশ খেলায় অংশ নিয়ে টুর্নামেন্ট সূচনা করা হয়।

ইতিপূর্বে বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতং তঞ্চঙ্গ্যা প্রধান অতিথি উপস্থিত থেকে খেলার অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি জাতির ও দেশ গড়াকে প্রেরণা জোগায়। এর পাশাপাশি তরুণ সমাজ যখন কাজের মাধ্যমে নিজেদের প্রতিফলন ঘটাবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া

টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মংথুইচিং মারমা বক্তব্যে বলেন, আজকাল যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। দিন দিন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ।

এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, ক্রই সিংমং মারমা, ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি চিত্রমহন চাকমা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাচিং মারমা, প্রীতিময় তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যা, জামছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অংচমং মারমা, রোয়াংছড়ি উপজেলা জাসাস-এর আহ্বায়ক চিংনুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উত্তম তঞ্চঙ্গ্যা প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থিংগইং রোওয়া একাদশ বাঘমারা হেডম্যান পাড়া একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেন। খেলার মাঠে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাপক উৎসাহ উদীপনায় দর্শকরা খেলা উপভোগ করতে মাঠে দেখা গেছে।


More News Of This Category