বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রণক্ষেত্র গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতাকর্মীরা ফেরার পথে লঞ্চ ঘাট এলাকায় গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বুধবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

দুপুর পৌনে ৩টার দিকে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে। এনসিপি নেতাদের গাড়িবহর ওই এলাকা অতিক্রমের সময় ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুঁড়লেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষ: পুলিশের গাড়িতে আগুন, ইউএনওর গাড়ি বহরেও হামলা

এ সময় সমাবেশস্থলের চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের পৌর পার্ক ও লঞ্চ ঘাট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন থাকলেও শহরের দোকানপাট ও যান চলাচল বন্ধ রয়েছে।


More News Of This Category