রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline :
কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় মো বাবুল আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শিরোনাম: অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ পুলিশকে* স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর। নওগাঁয় মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক শীতলক্ষ্যা নদীর তীরে সে সাংবাদিক, নওগাঁয় ছাদে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জীবননগরে দুই দিনের অভিযানে ৭২৩ বস্তা অবৈধ সার জব্দ **রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।** ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ৯০ বোতল উইনসেরেক্স সিরাপ জব্দসহ দুইজনকে গ্রেফতারকরেছেন। সাংবাদিক এম বাদল খন্দকার – তিতাস পাড়ের কলম সৈনিক খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহিনের অসুস্থ মমতাময়ী মাকে দেখতে হাসপাতালে ছুটেযান খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্ধ।

**রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।**

Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

**রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।**

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি’র এসআই (নিঃ)/ মোঃ সফিকুল গনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. ১৩:৪০ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া মডেল থানাধীন পূর্ব ইচলী মৌজাস্থ এস কে এস বাজারের উত্তর দিকে উম্মে কুলসুম স্কুল এন্ড কলেজ গেট সংলগ্ন কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর ধৃত অভিযুক্ত (১) মোঃ আব্দুস সামাদ (২২), অভিযুক্ত ‌(২) মোঃ আখিবুল (২০) দ্বয়ের মাদক ব্যবহৃত কাজে ব্যবহৃত Aphache RTR ১৫০ সিসি মোটর সাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত ৩০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য এস্কাফ, একটি স্মার্ট মোবাইল ফোন ও ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।

উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: (১) মো: আব্দুস সামাদ (২২), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সাং-বেনুঘাট, ডাক-ময়নাকুটি, থানা – হারাগাছ, মহানগর, জেলা-রংপুর;
(২) মোঃ আখিবুল হোসেন (২০), পিতা: মৃত সায়েদ মিয়া, সাং-জয়দেব, ডাক-গজঘণ্টা, থানা- গংগাচড়া, জেলা-রংপুর।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মাদককে না বল ৯৯৯ফোন দিন.


More News Of This Category