**রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৩০ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।**
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ)/ মোঃ সফিকুল গনি সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. ১৩:৪০ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া মডেল থানাধীন পূর্ব ইচলী মৌজাস্থ এস কে এস বাজারের উত্তর দিকে উম্মে কুলসুম স্কুল এন্ড কলেজ গেট সংলগ্ন কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর ধৃত অভিযুক্ত (১) মোঃ আব্দুস সামাদ (২২), অভিযুক্ত (২) মোঃ আখিবুল (২০) দ্বয়ের মাদক ব্যবহৃত কাজে ব্যবহৃত Aphache RTR ১৫০ সিসি মোটর সাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত ৩০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য এস্কাফ, একটি স্মার্ট মোবাইল ফোন ও ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।
উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: (১) মো: আব্দুস সামাদ (২২), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, সাং-বেনুঘাট, ডাক-ময়নাকুটি, থানা - হারাগাছ, মহানগর, জেলা-রংপুর;
(২) মোঃ আখিবুল হোসেন (২০), পিতা: মৃত সায়েদ মিয়া, সাং-জয়দেব, ডাক-গজঘণ্টা, থানা- গংগাচড়া, জেলা-রংপুর।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মাদককে না বল ৯৯৯ফোন দিন.
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
01884-553490
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.