*শিরোনাম: অস্থিতিশীলতা ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ পুলিশকে*
স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ এর।
*ডেস্ক রিপোর্ট, দৈনিক বাংলার সংবাদ*
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অস্থিতিশীলতা কঠোর হাতে দমনের জন্য পুলিশ বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রাজধানীতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলা হয়, কেউ যেন জনজীবনে অশান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য মাঠ পর্যায়ে পুলিশকে আরও সতর্ক ও কঠোর ভূমিকা পালন করতে হবে।
সভায় জানানো হয়, আসন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এমন কোনো অপচেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
বৈঠকে পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।