রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে।

Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে।

এমএ আলীম সরকার

 

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃগত সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নামে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হওয়া জাতির জন্য গভীরভাবে দুঃখজনক ও লজ্জাজনক। এই শোক প্রস্তাব গৃহীত হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের স্বাধীনতার মূল চেতনা ছিল মানবতা, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই প্রেক্ষাপটে যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা জাতীয় সংসদের মর্যাদা ও ইতিহাসের প্রতি অবমাননার শামিল।খবর আইবিএননিউজ।জাতীয় সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। সেখানে এমন সিদ্ধান্ত গ্রহণ আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে প্রশ্নবিদ্ধ করে এবং নতুন প্রজন্মের কাছে একটি ভুল বার্তা পৌঁছে দেয়।

 

আমরা দৃঢ়ভাবে মনে করি, জাতীয় সংসদকে সবসময় মুক্তিযুদ্ধের আদর্শ, মানবিক মূল্যবোধ এবং ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিতে হবে। যুদ্ধাপরাধের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিদের বিষয়ে কোনো ধরনের সম্মানসূচক আচরণ জাতির ইতিহাস ও নৈতিকতার সাথে সাংঘর্ষিক।

 

আমরা সংশ্লিষ্ট জাতীয় সংসদের মর্যাদা রক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি।


More News Of This Category