শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

যুগোপযোগী সিদ্ধান্তই নেতৃত্বের শক্তি—জানালেন সর্বজনীন দলের চেয়ারম্যান আবুল হাসেম

Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

যুগের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে পারাই একজন প্রকৃত নেতার মূল শক্তি—এ কথা উল্লেখ করে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান ও সাংবাদিক মোঃ আবুল হাসেম। তিনি বলেন, উদার মন, দায়িত্বশীলতা এবং জনগণের প্রতি অঙ্গীকার ছাড়া প্রকৃত নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, “নেতা হওয়ার প্রথম শর্ত হলো মানবিকতা এবং মানুষের কল্যাণে অর্থ ব্যয় করার মানসিকতা থাকা।”
জনগণ ও কর্মীদের যেকোনো বিপদের মুহূর্তে পাশে দাঁড়ানোই একজন নেতার প্রকৃত কর্তব্য। তিনি আরও উল্লেখ করেন, একজন নেতার অবশ্যই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়মিত ও দক্ষতার সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে।

নেতৃত্বের গুরুত্বপূর্ণ দিক নিয়ে তিনি বলেন,
“অর্থনৈতিক, শারীরিক কিংবা মানসিক যে কোনো সহায়তা সঠিক ব্যবহারের মাধ্যমে প্রদান করতে সক্ষম হতে হবে। সংগঠন থেকে শত প্রস্তাব এলেও সব গ্রহণযোগ্য হয় না; তবে প্রত্যাখ্যানের ক্ষেত্রে যুক্তিসঙ্গত ও সন্তোষজনক ব্যাখ্যা দেওয়া নেতার কর্তব্য।”

মোঃ আবুল হাসেম দেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন—
“আমাদের লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, বেকারত্ব হ্রাস এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন। মদিনা সনদের রূপরেখা অনুযায়ী ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।”

শেষে তিনি তরুণ সমাজকে উদ্দেশ্য করে বলেন,
“জাগো বাঙালী জাগো—আমরা নেতা হতে চাই না, আমরা নীতির বাস্তবায়ন চাই।”
তার এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।


More News Of This Category