সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

যশোর-৫ মনিরামপুরে বিএনপির মনোনয়ন নিয়ে ক্ষোভ, ইকবাল হোসেনকে বহালের দাবি

Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

জেমস আব্দুর রহিম রানা, যশোর:
যশোর-৫ (মনিরামপুর) সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন মনিরামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। জোটের সিদ্ধান্তের অজুহাতে স্থানীয়ভাবে পরিচিত ও জনপ্রিয় নেতৃত্বকে উপেক্ষা করে তুলনামূলকভাবে জনবিচ্ছিন্ন একজনকে মনোনয়ন দেওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, যুগের পর যুগ ধরে দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা মনিরামপুরে বিএনপির সাংগঠনিক ভিত গড়ে উঠেছে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মাধ্যমে। আন্দোলন-সংগ্রামে কারাবরণ, মামলা-হামলা, গুম-খুনের শিকার হয়েও এখানকার নেতাকর্মীরা দল ত্যাগ না করে বিএনপির পতাকাকে সমুন্নত রেখেছেন। অথচ বারবার কেন্দ্রীয় সিদ্ধান্তে মনিরামপুর উপজেলা বিএনপি অবহেলার শিকার হচ্ছে বলে তাদের অভিযোগ।
নেতাকর্মীদের মতে, অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মনিরামপুর উপজেলা বিএনপিকে সংগঠিত করে রেখেছেন। তাঁর মেধা, নেতৃত্ব ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন এবং দলকে সুসংহত রেখেছেন। কিন্তু কেন্দ্রীয় সিদ্ধান্তে মনোনয়ন দিয়ে আবার তা প্রত্যাহার করায় ক্ষোভ চরমে পৌঁছেছে।
স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী জানান, জোটের নামে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কাউকে মনোনয়ন দিলে মাঠপর্যায়ে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ অবস্থায় মনিরামপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জোর দাবি জানানো হয়েছে—যশোর-৫ মনিরামপুর সংসদীয় আসনে জনপ্রিয় ও যোগ্য প্রার্থী হিসেবে অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেনকে ধানের শীষের প্রার্থী হিসেবে বহাল রাখা হোক।
নেতাকর্মীরা বলেন, দল ও আন্দোলনের স্বার্থে মাঠের বাস্তবতা বিবেচনা করে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া না হলে সাংগঠনিক ক্ষতি হতে পারে।


More News Of This Category