বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি সিরাজুল ইসলাম

মকবুল হোসেন, সিনিয়র রিপোটার
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি সিরাজুল ইসলাম

মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই ঘোষিত সংসদ সদস্য প্রার্থী ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে সৎ যোগ্য, বিশিষ্ট লেখক ও গবেষক প্রিন্সিপাল সাইখুল হাদিস আলহাজ্ব মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম কে মনোনীত ঘোষণা করেছেন।

মুফতি সিরাজুল ইসলাম জেলার মুক্তাগাছা উপজেলার ১০নংখেরুযাজানী ইউনিয়নের খিলখাতী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেন।তিনি ময়মনসিংহের জামিয়া আশরাফিয়া হতে ১৯৯৯ সালে সফলতার সঙ্গে দাওরায়ে হাদীস সম্পন্ন করে ঢাকা জাকারিয়া দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি দ্বীনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন লেখক হিসেবে সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব সংগঠনের একজন দক্ষ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল একনিষ্ঠ সংগঠক।
ময়মনসিংহ-০৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে তিনি বলেন, আমরা জানি আমাদের সকলের প্রিয় মুক্তাগাছা ১৯৬১ সনে থানা হিসাবে স্বীকৃতি পায়, ১৯৭৩ সনে পৌরসভায় রূপাত্মরিত হয় এবং ১৯৮৩ সনে উপজেলায় পরিণত হয়।
আমাদের প্রিয় মুক্তাগাছায় শুরম্ন থেকে বহু নেতা-নেত্রীর পালা বদল হয়েছে, কিন্তু মুক্তাগাছা অঞ্চলের কোন পরিবর্তন হয়নি। তাই আমরা পীরসাহেব চরমোনাই এর ঐতিহাসিক শেস্নাগান “শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই”। নীতি পরিবর্তনের সর্বোচ্চ প্রতিজ্ঞা করে, মুক্তাগাছা এলাকায় সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করে শিক্ষা, চিকিৎসা, কৃষি উন্নয়নসহ ইসলাম ও আধুনিকতার ছোঁয়ায় স্মার্ট মুক্তাগাছা হিসাবে গড়ে তুলতে চাই। মুক্তাগাছা শহরকে যানজট, জলাবদ্ধতা, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও আদর্শ নগরী আধুনিক শহর হিসাবে গড়ে তোলাই আমার আদর্শিক স্বপ্ন। মুক্তাগাছা উপজেলার গ্রামগুলোকে আধুনিক, চলাচলের উপযুক্ত, সবত্র পিচঢালা পাকা রাস্তা প্রতিটি ইউনিয়নে সর্বাঙ্গীণ সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, কনিউনিটি হাসপাতাল, মাছ চাষিসহ সকল ব্যাবসায়ীদের জন্যে অত্যাধুনিক যাতায়াত ব্যাবস্থাসহ শহরকে আধুনিক শহর আর গ্রামকে দৃষ্টিনন্দন বসবাসের উপযুক্ত ও আকর্ষনীয় করে গড়ে তোলাই আমার প্রকৃত স্বপ্ন।
আমরা প্রত্যেক নাগরিকের নাগরিক সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে দৃঢ় ভাবে অঙ্গীকারাবদ্ধ। তাই আমি আপনাদের সার্বিক সহযোগীতা ও জাতির আমানত আপনাদের মহামূল্যবান ভোট ও দু‘আ কামনা করছি।


More News Of This Category