রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ র‌্যাব-১৪,এর বিশেষ অভিযানে ভুয়া ভিসা ও বিমান টিকেট দেওয়ার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার

Update : শুক্রবার, ৩০ মে, ২০২৫
ময়মনসিংহ র‌্যাব-১৪,এর বিশেষ অভিযানে ভুয়া ভিসা ও বিমান টিকেট দেওয়ার অভিযোগে এক প্রতারক গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

শুক্রবার (৩০ মে ২৫) দুপুরে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক অভিযানে ভুয়া ভিসা এবং ভুয়া বিমান টিকেট প্রদান করে বিদেশ পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক শফিকুল (৪২) গ্রেপ্তার

১। ভিকটিম মোঃ আঃ গণি (৩০), পিতা-মৃত আবুল কালাম, সাং-শুশুতি, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ ও ভিকটিম মোঃ নাজমুল হক (৩১), পিতা- মোঃ লোকমান আলী, সাং- পাহাড় অনন্তপুর,থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ কর্তৃক অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর তাদের প্রদত্ত অভিযোগ পর্যালোচনা করে দেখা যায় যে, বিবাদী শফিকুল (৪২), সাং- পাটিরা, থানা- ফুলবাড়িয়া, জেলা- ময়মনসিংহ, ভিকটিমদ্বয়কে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলে দু জনের কাছ থেকে তাদের পাসপোর্টসহ মোট ১২,১০,০০০/- (বার লক্ষ দশ হাজার) টাকা গ্রহণ করে।

পবর্তীতে ভিকটিমদ্বয় বিদেশ গমণের উদ্দেশ্যে ঢাকা গমণ করে। কিন্তু ঢাকা যাওয়ার পর তারা জানতে পারে যে বিবাদী কর্তৃক তাদেরকে প্রদত্ত বিমান টিকেট ও ভিসা সঠিক নয় এবং এই কারণে তারা বিদেশ গমণ করতে ব্যর্থ হয় । পরবর্তীতে তারা বিবাদীর নিকট টাকা ফেরত চাইলে বিবাদী হুমকি দিতে শুরু করে এবং টাকা ও পাসপোর্ট ফেরত প্রদান করেনি। এ ঘটনায় মোঃ আঃ গণি (৩০) ও মোঃ নাজমুল হক (৩১) প্রতিকার প্রাপ্তির জন্য অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহ বরাবর অভিযোগ প্রদান করলে সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে।

এরই প্রেক্ষিতে অধিনায়ক, র‌্যাব-১৪, ময়মনসিংহের নির্দেশক্রমে সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ৩০ মে ২০২৫ খ্রি. তারিখ সময় রাত অনুমান ০১:৪৫ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানার টেকনোপাড়া থেকে অভিযুক্ত শফিকুল (৪২), পিতা- মোঃ খালেক, সাং- পাটিরা, থানা- ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহ‘কে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব-১৪ এর অধিনায়ক জানান,গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।


More News Of This Category