বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Headline :
খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে. ( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) লালমনিরহাটে এক যুবককে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা কেড়ে নেওয়ার অভিযোগ। লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন বগুড়া গাবতলীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-৩ নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি আওয়ামী লীগ নিষিদ্ধের কালো আইন পাস প্রতিবাদে ২০ এপ্রিল জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা মৌলভীবাজার জেলা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় দিন দিন লোডশেডিং বেরিয়ে চলছে ভোগান্তি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের।

ময়মনসিংহ র‍্যাব১৪ বাড্ডার অপহরণকারী আসামি নেত্রকোনা থেকে গ্রেফতার

Reporter Name / ৪৩ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল কর্তৃক ঢাকার বাড্ডা থানার অপহরণ মামলার আপহরণকারী মোমেন খান (৩৮)কে নেত্রকোনা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর স্কুল পড়ুয়া নাবালিকা(১৪) মেয়ের সাথে এজাহার নামীয় ১ নং অপহরণকারীর পরিচয় হয় এবং মোবাইলে কথাবার্তা বলার একপর্যায়ে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করতো। বিষয়টি বাদী জানতে পেরে এজাহার নামীয় ১ নং অপহরণকারীর অভিভাবককে অবগত করলেও কোনও সমাধান না হয়ে উপরন্ত অপহরণকারী আরো ক্ষিপ্ত হয়। গত ২০ অক্টোবর ২০২৫খ্রিঃ বিকাল ১৫:০০ ঘটিকায় ভিকটিম তার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাহির হলে ধৃত অপহরণকারী মোমেন খান(৩৮) সহ এজাহার নামীয় ও অজ্ঞাতনামা অন্যান্য অপহরণকারীর সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অজ্ঞাতনামা সিএনজি যোগে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডিএমপি, ঢাকার বাড্ডা থানায় অপরহণ মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২৯ অক্টোবর ২০২৫খ্রিঃ, ধারা-২০০০ (সংশোধনী/২৫) সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ৭/৩০।

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত অপহরণকারীর বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ২৮ নভেম্বর ২০২৫খ্রিঃ সন্ধ্যা অনুমান ১৯:৩০ ঘটিকায় নেত্রকোণা জেলার বারহাট্রা থানার তেঘরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত অপহরণ মামলার অপহরণকারী মোমেন খান(৩৮), জেলা-নেত্রকোণাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category