বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহ ত্রিশালে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

Update : বুধবার, ৪ জুন, ২০২৫
ময়মনসিংহ ত্রিশালে অর্ধগলিত যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দক্ষিণ বালিপাড়া ঝালোবাড়ি এলাকায় একটি পুকুর থেকে মোশতাক হাসান অনিক (১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত মোশতাক হাসান অনিক দক্ষিণ বালিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ত্রিশাল থানা সূত্রে জানা গেছে, দক্ষিণ বালিপাড়া এলাকার নয়ন চন্দ্র বর্মনের পুকুরে গত দুই দিন ধরে নিখোঁজ থাকা মোশতাক হাসান অনিকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মঙ্গলবার (০৩ জুন ২০২৫) (গতকাল) দুপুরে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


More News Of This Category