শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ময়মনসিংহে মোবাইল ফোনের দোকানে ডাকাতি, ৬০ লাখ টাকার মোবাইল ও ১০ লাখ নগদ টাকা লুট

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ময়মনসিংহে মোবাইল ফোনের দোকানে ডাকাতি, ৬০ লাখ টাকার মোবাইল ও ১০ লাখ নগদ টাকা লুট

ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরের গাঙ্গীনারপাড় মোড়ে অবস্থিত অলকা নদী বাংলা কমপ্লেক্সের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জুন ২০২৫) সকালে ভবনের তৃতীয় তলায় ‘জিরো পয়েন্ট’ নামের দোকানটিতে এই লুটের ঘটনা ঘটে।

দোকানের মালিক হৃদয় খান জানান, তিনি প্রতিদিনের মতো বেলা ১১টার দিকে দোকানে এসে দেখেন মূল দরজায় নতুন তালা লাগানো। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান দোকানের সমস্ত মালপত্র উধাও।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ৫৪ মিনিটে বিপণি বিতানটির প্রধান ফটক খোলার পর পাঁচজনের একটি সংঘবদ্ধ দল ভবনের মধ্যে প্রবেশ করে। ১০টার দিকে দুজন সদস্য দোকানের তালা কেটে প্রবেশ করে এবং অপর তিনজন বাইরে পাহারা দেয়। ১০টা ৭ মিনিটে ব্যাগে করে মালামাল নিয়ে বের হয়ে যায় চোরেরা এবং যাওয়ার সময় তারা নতুন তালা লাগিয়ে দেয়।

চুরির ঘটনায় দোকান থেকে লুট হয়েছে প্রায় ২৮৫টি মোবাইল ফোন, যার বাজারমূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ ছাড়া দোকানে রক্ষিত নগদ ১০ লাখ টাকাও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুনঃ অবৈধ বালু উত্তোলনরোধে যৌথ বাহিনীর অভিযান

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোতোয়ালি মডেল থানা পুলিশ, ডিবি পুলিশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, “ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

এ ঘটনায় ব্যবসায়ীসহ নগরবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিপণি বিতানে কোনো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই, যার সুযোগ নিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা।


More News Of This Category