বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline :
সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন

ময়মনসিংহে মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে পুলিশ বীর মুক্তিযোদ্ধাবৃন্দের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত

Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোটার

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ১৭ ডিসেম্বর ২০২৫ (বুধবার) দুপুর ১২:৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ ময়মনসিংহ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সভাপতিত্বে পুলিশ বীর েমুক্তিযোদ্ধাদের ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী ময়মনসিংহ জেলার সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মো: মিজানুর রহমান ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে বাংলাদেশ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা আলোচনা করেন।

আলোচ্য অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবদুললাহ্ আল্-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ সোহরোয়ার্দী হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ)সহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ, পুলিশ বীর মুক্তিযোদ্ধা সদস্যবৃন্দ এবং পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।


More News Of This Category