রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline :
নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি :

ময়মনসিংহে ডিবির পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপার আখতার উল আলমের সার্বিক তত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে শনিবার(০ ৫ জুলাই ২০২৫) সকাল ১১টা ৪৫ মিনিটে গৌরীপুর উপজেলার বারুয়ামারী এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে এসআই (নিঃ) মোঃ তোয়াবুল ইসলাম খান ও তার সংগীয় ফোর্স বসত ঘরের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ মোঃ কালাম মিয়া (৩৮) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত কালাম মিয়া গৌরীপুর থানার বারুয়ামারী গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে ৮টি মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।

আরও পড়ুনঃ সৌদি আরব প্রবাসী রুবেল হোসেন লাশ দেশে ফেরার পথে আরোও দুইভাই সড়ক দুর্ঘটনা নিহত হন

অপরদিকে, একই তারিখ রাত ১০টা ৩৫ মিনিটে কোতোয়ালী মডেল থানার বাঘমারা পুরাতন মেডিকেল গেইট এলাকায় অভিযান চালিয়ে এসআই (নিঃ) রাজীব তালুকদার ও তার দল ২০০ পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৪৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। কামাল গাজীপুর জেলার শ্রীপুর এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধেও ২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক চক্রের অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category