বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহের ত্রিশালে এসইডিপির সনদ ও পুরস্কার বিতরণ

মোঃ আব্দুল কাদের, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মোঃ আব্দুল কাদের, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের ত্রিশালে।

গত কাল সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিস ময়মনসিংহের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যৌথভাবে এই আয়োজন করে।

আরও পড়ুনঃ লামায় আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে মানব বন্ধন

অনুষ্ঠানে ত্রিশাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ প্রফেসর জান্নাতুল ফেরদৌস।

উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা পারভীন-এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (একিউএইট) কামরুন নাহার,

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, ত্রিশাল আব্বাছিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, আউলিয়ানগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, মহিলা ডিগ্রি কলেজ প্রধান শিক্ষক সেলিম তরফদার প্রমুখ।


More News Of This Category