সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

ময়মনসিংহের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে নান্দাইলে সেমিনার অনুষ্ঠিত

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ময়মনসিংহের আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে নান্দাইলে সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের আয়োজনে ‘বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আজ ১৯জুন বৃহস্পতিবার দুপুরে এ সেমিনার অনুষ্ঠিত হয় আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহের উপপ্রধান তথ্য অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নান্দাইল উপজেলায় এ ধরনের আয়োজনকে স্বাগত জানান এবং উপস্থিত অংশগ্রহণকারীদের উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণের তাৎপর্য এবং দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণেই এ ধরনের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব বলে মতপ্রকাশ করেন।

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। তার আলোচনায় উঠে আসে, দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা বৈষম্য ও ন্যায়ভিত্তিক সমাজ, যে সমাজ নির্মাণের স্বপ্নপূরণে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র তিন পর্যায়েই কাজ করতে হবে।

কাঙ্খিত এ সমাজ নির্মাণে প্রয়োজন ব্যক্তিজীবনে সমতা, ন্যায়বোধ, মানবিকতা ও দায়িত্বশীলতার চর্চা, শিক্ষা, সচেতনতা, অর্থনৈতিক সুযোগের সমতা, পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতা, আইনের শাসন, ন্যায়বিচার, সংস্কৃতির সুস্থ বিকাশ, দায়িত্বশীল নেতৃত্ব, রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা।

আরও পড়ুনঃ নওগাঁয় বিএনপির পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিজ ধর্ম, পেশার প্রতি দায়িত্ব দেশের প্রতিটি নাগরিককে সততার সাথে পালন করতে হবে। সমাজ থেকে বৈষম্য নিরসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কাম্য।

সেমিনারে মুক্ত আলোচনাপর্বে অংশগ্রহণ করে বক্তাগণ সমাজের বৈষম্য, দারিদ্র্য, অধিকারহীনতা ও বঞ্চনার বিভিন্ন দিক তুলে ধরেন এবং কার্যকর সমাধানের ব্যাপারে সুপারিশ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যাডেট কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক মির্জা শাহাবুল হক। অন্যান্যদের মধ্যে নান্দাইল উপজেলার সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category