শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

মোহনগঞ্জ অনিম দে প্রত্যয় বিরুদ্ধে অপহরণ মামলায়- গ্রেফতার -১

Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি—

নেত্রকোনার মোহনগঞ্জে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে প্রেমের জেরে প্রেমিককে জেলহাজতে এবং মেয়েকে সংশোধনাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার পর মুন সাহা (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হওয়ার পর বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মোহনগঞ্জ থানার পেছনের রাউতপাড়া এলাকার সুসেন সাহার মেয়ে মুন সাহা মোহনগঞ্জের একটি হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন দের ছেলে অনিম দে প্রত্যয় (২২) এর সঙ্গে প্রায় দেড়–দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। এর আগেও কয়েক দফা মুন প্রেমিকের বাড়িতে গিয়ে হাজির হয়েছিল বলে জানিয়েছে এলাকাবাসী।
বৃহস্পতিবার রাত পর্যন্ত মেয়েকে খুঁজে না পেয়ে তার বাবা সুসেন সাহা মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। ওই রাতেই সুসেন সাহার সঙ্গে প্রতিবেদকের কথা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যার পর মোহনগঞ্জ থানা পুলিশ প্রেমিক অনিম দে প্রত্যয়ের বাড়ি থেকে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
থানায় প্রথমদিকে মামলা না করে আপস-মীমাংসার চেষ্টা চলে বলে জানা গেছে। তবে রাত ১১টা ৫০ মিনিটে অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সঙ্গে থানার কক্ষে যোগাযোগ করলে তিনি স্পষ্ট জানান যে, ঘটনাটি ‘অপহরণ মামলা’ হিসেবে নেওয়া হবে।
পরবর্তীতে শনিবার অপহরণ মামলা রুজু করে অনিম দে প্রত্যয়কে আদালতের মাধ্যমে নেত্রকোনা কারাগারে পাঠানো হয়। অন্যদিকে মুন সাহাকে ডাক্তারি পরীক্ষা শেষে নেত্রকোনা কারাগারের নারী সংশোধন বিভাগে পাঠানো হয়।
রবিবার দুপুরে মোহনগঞ্জ থানার এসআই আজগরের সঙ্গে কথা হলে তিনি জানান, “৬ ডিসেম্বর অপহরণ মামলা দায়ের করা হয়েছে। মামলায় তিনজন আসামি—অনিম দে প্রত্যয়, তার মা এবং মামা। বাকি দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


More News Of This Category