সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ। মোরেলগঞ্জ প্রতিনিধি:
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ প্রতিনিধি।
বাগেরহাট।

“এসো হে নবীন আলোর মিছিলে”—এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে উচ্ছ্বাস ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

২৬ অক্টোবর রবিবার সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জামাল হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যক্ষ ইসলাম শিক্ষা বিভাগ ও সদস্য সচিব একাডেমিক কাউন্সিল মোঃ ছবীর আহমদ আখন্দয়, সাবেক সহকারী অধ্যাপক মোঃ আব্দুল গফফার হাওলাদার, ইসলাম শিক্ষা বিভাগের প্রধান প্রভাষক মোঃ নেছার উদ্দিন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক এইচ এম শহীদুল আলম, বাংলা বিভাগের প্রভাষক প্রবীর কুমার দেবনাথ, প্রভাষক মোঃ মনিরুল ইসলাম, প্রভাষক মোঃ এমদাদুল হাওলার, প্রভাষক মোঃআবুল কালাম ফকির, সহকারী অধ্যাপক ,মোঃ শাজাহান হাওলাদার, শ্রী বেদান্ত হালদার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বখতিয়ার হোসেন, সরকারি অধ্যাপক মোঃ হাফিজুর রহমান সহ সম্মানিত শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন— “গুণগত ও টেকসই শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজ ও দেশ গঠনে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল:
ভিশন: গুণগত ও টেকসই শিক্ষা নিশ্চিত করা।
মিশন: সময়োপযোগী শিক্ষা সম্প্রসারণ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নবগঠিত “Future Nation Team”-এর আনুষ্ঠানিক ঘোষণা। এ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে UNDP, BIDA ও Grameenphone-এর সহযোগিতায় এবং কলেজ কর্তৃপক্ষের ব্যবস্থাপনায়। কলেজের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই টিমের কলেজ অ্যাম্বাসেডরদের হাতে পরিচয়পত্র ও টিশার্ট তুলে দেওয়া হয়।

এই টিমের লক্ষ্য— যুব সমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।


More News Of This Category