সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

মেহেন্দিগঞ্জে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-

বরিশালের মেহেন্দিগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

১৮ নভেম্বর রোজ মঙ্গলবার দুপুর ২ টায় সাংবাদিক ইউনিয়ন মেহেন্দিগঞ্জ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক এবং পত্রিকার পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কেক কেটে পত্রিকার এই বিশেষ দিন পালন করা হয়। মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি বিএম নাঈম মাহমুদ অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২৭ বছরে দীর্ঘ পথ চলায় ‘ভোরের চেতনা’ সত্য সংবাদ পরিবেশন ও জনস্বার্থ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তারা আশা প্রকাশ করেন, পত্রিকাটি ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পথ ধরে এলাকার মানুষের কণ্ঠস্বর হয়ে অবিচল থেকে কাজ করে যাবে।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক মতবাদ পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি নাসির উদ্দিন, দৈনিক সত্য সংবাদ এর প্রতিনিধি মুন্না খান,দৈনিক আলোকিত বিশ্ব অনলাইন নিউজ পোর্টাল এর প্রকাশক আতিকুর রহমান,আজকের সুন্দরবন পত্রিকার স্টাফ রিপোর্টার বাকের উল ইসলাম, আজকের বরিশাল পত্রিকার মেহেন্দিগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান, ঢাকা টাইম ২৪ স্টাফ রিপোর্টার আব্দুর রহমান নাঈম ডেইলি মেহেন্দিগঞ্জ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

বিএম নাঈম মাহমুদ বলেন সাধারণ মানুষের কাছে দৈনিক ভোরের চেতনা পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক ভোরের চেতনা দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি ভোরের চেতনা এই ২৭ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।


More News Of This Category