বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪টি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Update : বুধবার, ১৮ জুন, ২০২৫
মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে বীরগঞ্জে ৪টি ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে ৪টি ওষুধের দোকানে অভিযান চালিয়ে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বুধবার (১৮ জুন-২০২৫) দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট ও বীরগঞ্জ পৌরশরের পুরাতন শহীদ মিনারে সংলগ্ন এলাকায় ওই অভিযানে জরিমানা করেন। ঔষধের দোকানে সেম্পল ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে জরিমানা করা হয়।

আরও পড়ুনঃ পাবনায় গর্ভবতী স্ত্রীর প্রতি স্বামীর অমানবিকতা গৃহবধূর বিচার চেয়ে আকুতি

স্থানীয় সূত্রে জানা যায় থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর আহমেদ এর নেতৃত্বে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, সেম্পল রাখা এবং নানা অভিযোগে কবিরাজহাট এলাকার রনি মেডিকেল,মা মেডিকেল হল এবং বীরগঞ্জ পৌরশহরের সেবা ফার্মেসি ও মোস্তাকুল ফার্মেসীসহ চার ফার্মীসিকে ১৪ হাজার ৫ শত জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্বাবধায়ক মো: আমিনুল ইসলাম।

অভিযানের তথ্যের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ জানান, বুধবার দুপুর দেড়টা থেকে বেলা ৩ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসিকে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category