সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline :
প্রতারক চক্রের প্রধান আসামি রতন সাহা ও সোমা সাহা সামী রতনকে গ্রেফতারের দাবি। ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা।

মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ০৯

মোঃ মোস্তফা জামাল ভুঁইয়াঃ  / ৪৬ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

মোঃ মোস্তফা জামাল ভুঁইয়াঃ

মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ০৯

বিষয় :- সভ্যতা সম্পর্কিত আলোচনা।

ইবনে খালদুন সভ্যতাকে বেদুইনী সভ্যতা ও নগর সভ্যতা এই দুইটি ভাগে বিভক্ত করেছেন। বেদুইনী সভ্যতা বা নগর সভ্যতা উভয় সভ্যতায় আছাবিয়াতের প্রভাব বিদ্যমান। বেদুইনী সভ্যতায় এক গোত্র অপর গোত্রের আক্রমণ থেকে বাঁচার জন্য গোত্র পতির নেতূত্বে এক পতাকা তলে সমবেত হয় ।

পাঠক, আপনি আফ্রিকার হাবশী, জান্জী ও বার্বার জনগোষ্ঠীর বিভিন্ন বেদুইন গোত্রের মধ্যে এই গোত্রপ্রীতির প্রভাব এখনো লক্ষ্য করবেন।

এবার আসা যাক, নগর সভ্যতার মধ্যে গোত্রপ্রীতির প্রভাব। নগর সভ্যতার বিভিন্ন স্তর রয়েছে। নগর রাষ্ট্র, সাম্রাজ্য। উভয়ের মধ্যে গোত্র প্রীতি বিদ্যমান ছিল। প্রাচীনকালে এই গোত্র প্রীতি ছিল ব্যাক্তি ও পরিবার কেন্দ্রিক। বর্তমানে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই ব্যাক্তি ও পরিবার কেন্দ্রিক গোত্র প্রীতি দেখা যায়।

আরও পড়ুনঃ সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ ড্রেজার মেশিন জব্দ সহ গ্রেফতার ৬

বর্তমান হ্যান্টি‌‌্টন সভ্যতার দ্বন্দ্ব নামক একটি নতুন ধারনা প্রদান করেছেন। তিনি সভ্যতার দ্বন্দ্ব বলতে মূলত ধর্মীয় জনগোষ্ঠীর অস্তিত্ব ও স‌‌্ঘাতকে বুঝিয়েছেন। তবে এই সভ্যতার দ্বন্দ্ব মধ্যযুগেও ছিল, উদাহরণ স্বরূপ ক্রুসেড যুদ্ধ যা মুসলিম ও খ্রিস্টান ধর্মের অনুসারীদের মধ্যে কয়েক শতাব্দী যাবৎ অব্যাহত ছিল।
১০৯৯ সালে ক্রূসেডারদের যে ঐক্য সেটা ছিল ধর্ম কেন্দ্রীক। আবার প্রতিরোধ ছিল ধর্ম কেন্দ্রীক । অর্থাৎ বূহৎ দুই সভ্যতা অর্থাৎ খ্রিস্টান ও ইসলামী সভ্যতার দ্বন্দ্ব।

আধুনিক যুগে ভারত ও পাকিস্তান নামক রাষ্ট্র গঠন সভ্যতার দ্বন্দ্বের একটি উদাহরণ। এই পাকিস্তানের ভিত্তি মূল ছিল ১৯০৫ যার সূত্র ধরে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠন এবং মুসলিম লীগের নেতূত্বে পাকিস্তান গঠিত হয়। এবং পাকিস্তানের সূত্রে বর্তমান বাংলাদেশ। তাই ১৯০৫ হল বাংলাদেশের ভিত্তি মূল।
চলমান, তারিখ —-০৭.০৭.২০২৫ ইং

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া
চেয়ারম্যান
প্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category