বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর ৮০ হাজার ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করলেন উপজেলা প্রশাসন।

বুধবার (৯জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারী থেকে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা এনে নার্সারী মালিকদের সামনেই ধ্বংস করা হয় এসব পরিবেশ বিনষ্টকারী নিষিদ্ধ গাছের চারা।

সরকার আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর দেশে প্রথমবারের মতো এসব ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হলো।

আরও পড়ুনঃ ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ.

এ উপলক্ষে গত মঙ্গলবার (৮ জুলাই)মধুপুর উপজেলা চত্বরে ৩দিনব্যাপি বৃক্ষ মেলা অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আশিক পারভেজ বৃক্ষ মেলার ১ম দিনে ৪০ হাজার নিষিদ্ধ গাছ ধংস করার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।

এর ধারাবাহিকতায় আজ ২য় দিনে ৪০ হাজার গাছ ধংসের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর্জা জুবায়ের হোসেন। এসময় তিনি বলেন, এ উপজেলা চত্বরে ২দিনে মোট ৮০ হাজার নিষিদ্ধ গাছ ধংস করা হলো, পরবর্তীতে এলাকা ভিত্তিক অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, উপজেলা সমাজ সেবা অফিসার মো মোস্তফা হোসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা সহ উপসহকারী কৃষি কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।


More News Of This Category