সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

মুন্সীগঞ্জে হত্যাসহ কয়েকটি মামলার আসামি শাহাদাত গ্রেফতার

Update : রবিবার, ২২ জুন, ২০২৫
মুন্সীগঞ্জে

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে প্রবাস ফেরত শ্যামল নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যার আসামি মো: শাহাদাত বেপারী (৪৬) কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। তথ্য প্রযুক্তির সাহায্য ও গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মো: শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এবং

র‍্যাব-০৪, সিপিসি-২,সাভার এর যৌথ আভিযানিক দল গ্রেফতার করে আসামীর বিরূদ্ধে মুন্সীগঞ্জের বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে ঘটনার সূত্র ও এজাহার তথ্য সুত্রে জানা যায় যে, ভিকটিম শ্যামল মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে।

নিহত শ্যামল দীর্ঘ দিন মালয়েশিয়াতে কর্মরত ছিল। খুন হওয়ার ০৬ মাস আগে দেশে আসে। ২০২৩ সালে ১৩ই জুন তারিখ মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে নিজ বসত ঘরে একা ঘুমিয়ে ছিলেন। এসময় একই গ্রামের বাসিন্দা শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারী, তার ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার ওপর হামলা চালায়।

আরও পড়ুনঃ হোয়াট ইজ মার্কেটিং- মার্কেটিং বিষয়টি কি?

এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও বেশ কয়েক রাউন্ড গুলি করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মর্গে প্রেরণ করেন।

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। অসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে এবং গোপন তথ্যের ভিত্তিতে পলাতক আসামী মোঃ শাহাদাত বেপারীকে আশুলিয়া থানার জিরানী বাজার থেকে গ্রফতার করা হয়।

এ বিষয়ে সাদমান ইবনে আলম মেজর উপ-পরিচালক কোম্পানী কমান্ডার সিপিসি-১, র‍্যাব-১১ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category