রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জে সিগেরেটের বাকি টাকার জন্য খুন বৃষ্টিতে ভিজে ফাঁসির দাবিতে মানববন্ধন

Update : রবিবার, ১ জুন, ২০২৫
মুন্সীগঞ্জে সিগেরেটের বাকি টাকার জন্য খুণ বৃষ্টিতে ভিজে ফাঁসির দাবিতে মানববন্ধ

দুলাল সরকার  ( মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ):

মুন্সিগঞ্জ সিগেরেটের বাকি টাকা নিয়ে দ্বন্দ্বে খুণের ঘটনায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে মাহিম হত্যার সর্বোচ্চ শাস্তি ও মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই স্বজন ও এলাকাবাসী প্রায় ৫০০ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন কর্মসূচি।

এ সময় জড়িত নাঈম শিকদারের ফাঁসির দাবিতে নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা মানববন্ধনে বাবা সবুজ সরকারের আর্তনাদে আকাশ ভারি হয়ে উঠে।উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে সে পাগল প্রায়। স্বপ্ন ছিলো আর কয়েকদিন পরেই ছেলেকে বিদেশে পাঠাবেন।

কিন্তু সেই স্বপ্ন থেমে গেছে সামান্য সিগারেটের বাকি টাকার জন্য, ছেলেকে হারিয়ে প্রতিবেশী যুবক নাঈম শিকদারের হাতে ছুরিকাহত হয়ে দুইদিন চিকিৎসাধীন থাকার পর জীবন প্রদীপ নিভে যায় মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মাহিম সরকারের মানববন্ধনে মামা মনির হোসেন দেওয়ান বলেন, হত্যাকারী নাঈম প্রায় রাতেই আমার ভাগীনাকে হয়রানি করতো।

ওই দিন রাত ২ টার দিকে দোকানে থেকে ডেকে দুইটি সিগারেট নেয়। পরে ওরে ৫০০ টাকা নোট দিয়েছে।টাকা ভাঙতি না থাকায় ভাগীনাকে বকাবকি করে। পরে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করে। আমি মামলাটি দ্রুত বিচার আদালতে হস্তান্তর চাই। ওর ফাঁসি চাই হত্যাকারী একজন মাদকাসক্ত, সমাজের কিট।মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল চরকেওয়ার ইউনিয়নে গত ২৭ মে দিবাগত রাতে ঘটনার সূত্রপাত।

মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে নিজের মুদি দোকানের ভেতর ঘুমিয়ে ছিলো মাহিম। এ সময় স্থানীয় নাঈম সরকার দুইটি সিগারেট নিয়ে টাকা পরিশোধ না করে চলে যেতে চাইলে মাহিম বাঁধা দেয়। এসময় মাহিমকে গালিগালাজ করে টাকা না দিয়ে চলে যায় নাঈম। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফোন দিয়ে মাহিমকে আবারও গালিগালাজ করে এবং তার বাবাকে নিয়ে বাড়িতে যেতে বলে নাঈম।

পরে দুপুর ৩টার দিকে বাবাকে নিয়ে নাঈমের বাড়ি যাওয়ার পথে রাস্তায় চাকু নিয়ে হামলা করে নাঈম। এ সময় বুকের ডান পাশে গুরুতর জখম হয় মাহিমের।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম জানান, মাহিমকে ছুরিকাঘাতের পরদিনই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাঈমকে আটক করে।

পরে এ ঘটনায় দুইজনকে আসামি করে সদর থানায় বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন মাহিমের পিতা সবুজ সরকার। ময়নাতদন্ত প্রতিবেদন সাপেক্ষে মামলাটি হত্যা মামলায় রুপান্তর হবে।

এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।মানববন্ধনে নিহত মাহিমের মা মরিয়ম বেগম,মামা রশিদ দেওয়ান, মনির হোসেন দেওয়ান, ছোট ভাই জিসান সরকার, স্থানীয় ইউপি সদস্য রকিবুল হাসান রকিসহ নারী-পুরুষ অংশ নেন।


More News Of This Category