বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মাহে রমজান উপলক্ষ্যে মসজিদ কমিটির সাথে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির মতবিনিময়

Update : বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : আসন্ন মাহে রমজান মাস উপলক্ষ্যে ইফতার, তারাবীহ নামাজ ও সেহেরীর সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য এনওসিএস সিদ্ধিরগঞ্জ, ডিপিডিসি চিটাগাংরোড অফিসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত গ্রাহক সেবা সংক্রান্ত গনশুনানী ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারীরা মাহে রজমান মাসে যেন বিদ্যুৎ সবমসয় থাকে সে বিষয় গুলো সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো: মোস্তাফিজুর রহমানের কাছে তুলে ধরেন। এসময় নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মসজিদ কমিটির লোকজনদের রমজান মাসে যেন কোন ধরনের বিদ্যুৎ এর সমস্যা না হয় সে বিষয়ে আশ্বাস দেন। মসজিদের জন্য ডুয়েল সোর্স দুই ফিডার থেকে সংযোগ যদি লাগে তাহলে তারা সেটারও ব্যবস্থা করে দিবেন বলে জানান মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বলেন, মসজিদ মাদ্রাসার যদি বিদ্যুৎ এর কোন ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তাদেরকে অবগত করলে তারা দ্রুত তা সমাধান করে দিবেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাবে জান্নাত নয়াপাড়া জামে মসজিদ এর পক্ষে মাও: মো: ইব্রাহীম, উত্তর আজিবপুর শাহী জামে মসজিদ এর মো: জসীম উদ্দিন, বাইতুর রহমান জামে মসজিদের (আটিওয়াবদা) হাজী মোতালিব, আলামিন নগর বাইতুন নাজাত জামে মসজিদের মুফতি জহিরুল ইসলাম,সিদ্ধিরগঞ্জ আজিবপুর কেন্দ্রীয় জামে মসজিদের আ: আল-আমিনসহ আরো বিভিন্ন মসজিদের কর্মকর্তাগন এবং ডিপিডিসির সকল কর্মকর্তারা ছিলেন। বিভিন্ন ভাবে জানা যায়, মোস্তাফিজুর রহমান সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির দায়িত্ব নেওয়ার পর থেকে বিদ্যুৎ এর সেবার মান অনেক বেড়েছে। দালালদের দৌরত্ন কমেছে এবং কোন গ্রাহক যদি অকারনে হয়রানির শিকার হয় তাহলে হয়রানি করা কর্মকর্তাদের ছাড় দিচ্ছেন না মোস্তাফিজুর রহমান।


More News Of This Category