সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মানবিক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান— আবুল হাসেম ও দেলোয়ার হোসেন ভুঁইয়ার আলোচনায়

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মানবিক উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান— আবুল হাসেম ও দেলোয়ার হোসেন ভুঁইয়ার আলোচনায়

বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদকঃ

স্মার্ট বাজার লিমিটেডের চেয়ারম্যান ও বাংলাদেশ সর্বজনীন দলের সভাপতি মোঃ আবুল হাসেমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক নেতা ও ওয়ার্ল্ড মিডিয়া ক্লাবের মহাসচিব মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া।

রাজধানীর স্মার্ট বাজার লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয় নেতা দেশের সাম্প্রতিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। পাশাপাশি মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনাও তারা তুলে ধরেন।

আলোচনায় চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বলেন,
মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য। রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা জনগণের সুখ-দুঃখের সঙ্গে সম্পর্কিত থাকে।”

অন্যদিকে সাংবাদিক নেতা মোঃ দেলোয়ার হোসেন ভুঁইয়া বলেন, বাংলাদেশ সর্বজনীন দল ও স্মার্ট বাজার লিমিটেড দেশের উন্নয়ন ও জনগণের সেবায় যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। একসাথে কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে।”

সাক্ষাৎ শেষে দুই নেতা পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন এবং ভবিষ্যতে দেশের কল্যাণে যৌথ উদ্যোগে কাজ করার অঙ্গীকার করেন।


More News Of This Category