বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline :
কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ যোগদানের দেওয়ার পর থেকে দিন রাত কাজ করে যাচ্ছেন শ্রীপুর উপজেলা ভূমির সহকারী কমিশনার নাহিদ নিয়াজ শিশির,,,, স্টাফ রিপোর্টার সজীব ঢালী সিদ্ধিরগঞ্জে সরকারি গাছ কেটে ফুটপাত দখল, চাঁদাবাজির অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে* নিজস্ব প্রতিবেদক দৈনিক বাংলার সংবাদ। তোমাকে হারানোর পর শান্তা কামালী কালীগঞ্জে স্টকে অতিরিক্ত সার মজুদ: দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা মোঃ আলমগীর মোল্লা বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) বিজয়নগর উপজেলায় বুধন্তী-কেনা সিমরা সড়ক: রাস্তা নয়, যেন ‘মরণ ফাঁদ’। মোঃ বাবুল মিয়া (বাবু) বিজয়নগর উপজেলা প্রতিনিধি) কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ২-৯-২০২৬ ০১৭১৭৭৭৬৯৭২

মাদক ভারত থেকে আসে, সীমান্তেই প্রতিহত করতে হবে: আতিক মুজাহিদ এমপি আরমান হোসেন রাজু

Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মাদক ভারত থেকে আসে, সীমান্তেই প্রতিহত করতে হবে: আতিক মুজাহিদ এমপি

আরমান হোসেন রাজু

রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নে চলমান মাদকবিরোধী গণআন্দোলনের নবম দিনের কর্মসূচিতে অংশ নিয়ে কুড়িগ্রাম-২ আসনের এনসিপির সংসদ সদস্য এবং দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মুজাহিদ বলেছেন, দেশের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া মাদকের বড় একটি অংশ ভারত সীমান্ত দিয়ে প্রবেশ করছে। তাই সীমান্তেই এসব মাদক প্রতিহত করতে হবে।

রোববার দুপুরে নাওডাঙ্গা ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী গণমিছিল, মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আতিক মুজাহিদ বলেন, “মাদক আমাদের অঞ্চলের নয়, মাদক ভারত থেকে আমাদের দেশে আসে। ভারত আমাদের অঞ্চলে মাদক পাঠিয়ে ষড়যন্ত্র করছে। এই মাদক সীমান্ত পেরিয়ে এসে আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। তাই ভারত থেকে আসা মাদক সীমান্তেই প্রতিহত করে ফেরত পাঠাতে হবে।”

তিনি আরও বলেন, “যেভাবে আওয়ামী লীগকে ভারতে পাঠানো হয়েছে, ঠিক একইভাবে ভারত থেকে আসা মাদককেও ‘পুশব্যাক’ করে দিতে হবে। দেশে কোনো ধরনের ভারতীয় মাদক প্রবেশ করতে দেওয়া যাবে না।”

মাদক নির্মূলে রাজনৈতিক দলগুলোর কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী মাদক কারবার বা মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের দল থেকে বহিষ্কার করা উচিত। একই সঙ্গে প্রশাসনের কোনো কর্মকর্তা বা কর্মচারী মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আলোচনা সভার আগে বালারহাট বাজার থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সীমান্তঘেঁষা বালারহাট-ফুলবাড়ী সড়কে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন ও সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এলাকাবাসী জানান, গত নয় দিন ধরে ধারাবাহিকভাবে মাদকবিরোধী কর্মসূচি চলায় নাওডাঙ্গা ইউনিয়নে বহিরাগত মাদকসেবীদের প্রকাশ্যে মাদক সেবনের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে মাদক কারবারীদের তৎপরতাও আগের তুলনায় কমে এসেছে।
তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, ধর্মীয় ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষকে একযোগে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের জনসম্পৃক্ত আন্দোলন ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও তারা আশা প্রকাশ করেন।


More News Of This Category