সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় : চট্টগ্রামের বিভাগীয় কমিশনার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ

মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয় – বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

আজ ২৬ জুন বৃহস্পতিবার সকালে নগরীর স্টেশন রোডের হোটেল সৈকতে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।স্বাগত বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মো. শামীম হোসেন।

আরও পড়ুনঃ প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার বাড়াচ্ছে পরিবেশের দূষণ : বিভাগীয় কমিশনার

প্রধান অতিথি বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেন, অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আপনার সবাই মাদকের বিরুদ্ধে সাহসী যোদ্ধা। আরও একটি গোষ্ঠী রয়েছে যারা আমাদের শত্রু। ওই গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের দায়িত্বকে সবার সামনে তুলে ধরতেই আজকের এ আয়োজন। মাদক নির্মূলে শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রচেষ্টাই যথেষ্ট নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ যুদ্ধে জয়ী হতে হবে। সুস্থ ও সুন্দর মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে মাদকের বিরুদ্ধে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও ভৌগোলিক অবস্থানের কারণে মাদকের অপব্যবহারে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা নষ্ট হয়। যারা মাদকে জড়িত হয়েছে তাদের অপরাধী হিসেবে না দেখে রোগী হিসেবে চিন্তা করতে হবে বলে মন্তব্য করেন।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবীর ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদ হোসেন মোল্লা, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়াও সবশেষে মাদক বিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


More News Of This Category