রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক

Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন আটক

চট্টগ্রাম প্রতিনিধিঃ
কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক।বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ জুন ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী এবং পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন মিয়াজির পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ আবারো ১৩ জনকে পুশইন করা হয়েছে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে

অভিযান চলাকালীন মহেশখালীর কুখ্যাত সন্ত্রাসী আবু বক্কর সিদ্দিকী (৩৭) এর বাড়িতে তল্লাশী চালিয়ে ৩ টি দেশীয় পিস্তল, ৭ রাউন্ড তাজা কার্তুজ, ১ টি চাইনিজ কুড়াল, ৪ টি রামদা ও ১ টি ব্রাস নাকলসহ উক্ত সন্ত্রাসীকে আটক করা হয়।

জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধ অনেকাংশে উন্নত হয়েছে। সন্ত্রাসীমূলক কার্যক্রম রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category