বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মহাসড়কের পাশে অবৈধ কাঁচা বাজার ও স্হাপনা উচ্ছেদে অভিযান

Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
মহাসড়কের পাশে অবৈধ কাঁচা বাজার ও স্হাপনা উচ্ছেদে অভিযান

মোঃ আব্দুল কাদের,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা অবৈধ ফল ও কাঁচাবাজারের দোকানে উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন।

শনিবার (২৮ জুন) দুপুরে অভিযান পরিচালনা করেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এ সময় মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে চলমান ভ্রাম্যমাণ দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, “এই বাজার বহুবার উচ্ছেদ করা হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বসে পড়ে। এবার আমরা কঠোর অবস্থানে রয়েছি। প্রতিদিন নিয়মিত নজরদারি করা হবে এবং প্রয়োজন হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

আরও পড়ুনঃ বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে ০১ টি ধারালো ছোরাসহ ০১জন আসামী গ্রেফতার..

তিনি আরও বলেন, “মহাসড়কের নিরাপত্তা, শৃঙ্খলা এবং যান চলাচল স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই মহাসড়কের একাংশ অবৈধভাবে দখল করে গড়ে ওঠা এই বাজারটি যানজট, জনদুর্ভোগ এবং দুর্ঘটনার বড় উৎস হয়ে দাঁড়িয়েছিল। বাজার ঘিরে গড়ে উঠেছিল একটি প্রভাবশালী চাঁদাবাজ সিন্ডিকেটও—যা নিয়ে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক ক্ষোভ।

ত্রিশালে মহাসড়কের অবৈধ দখলদারিত্ব নির্মূল ও জনদুর্ভোগ হ্রাসে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় বলে মনে করছেন সচেতন মহল।


More News Of This Category