শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline :
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার এমপি মিলন কালীগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ! পুলিশ ফাঁড়ির পাশেই কীভাবে চলছে বেচাকেনা, নজরদারি নিয়ে তীব্র প্রশ্ন! ফেরেস্তার প্রয়োজন হতো না” মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। লক্ষীছড়িতে প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ বিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী রোগ প্রতিরোধ, টিকাদান ও সঠিক পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ; খামারিদের মাঝে বিতরণ করা হয়েছে পশু-পাখির ওষুধ আদীতমারীতে সরকারি জমি বরাদ্দ পেয়ে বিপত্তি, সন্ত্রাসী হামলায় শিশুসহ একই পরিবারের ৪ জন রক্তাক্ত, আশঙ্কাজনক ৩ জন । আলীনকিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির মাধ্যমে বাংলাদেশীর লাশ দেখতে পেল ভারতীয় আত্মীয়-স্বজনরা

Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ বিনোদপুর জমিনপুর গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী তারা বানু (৭৫) গত ০৮ ডিসেম্বর রাত ৯ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন । সংবাদ পেয়ে ভারতে মালদা জেলায় দুশতদিঘী গ্রামের বসবাসকারী মৃতের মেয়ে মোছাঃ মালেকা বেগম (৪০) তার মায়ের লাশ আত্বীয়স্বজনকে দেখার জন্য বিএসএফ এর মাধ্যমে বিজিবি’র নিকট আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে তাৎক্ষণিক মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভারতীয় নাগরিকদের লাশ দেখানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় গতকাল ( ০৯ ডিসেম্বর ) মঙ্গলবার সকাল সাড়ে আট ঘটিকায় শিবগঞ্জ সীমান্তের কিরণগঞ্জ বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর নিকট শূন্য লাইনে বিজিবি-বিএসএফ এর উপস্থিতিতে মৃতের লাশ দেখানো হয়েছে । শেষবারের মৃত মায়ের লাশ দেখে ভারতীয় আত্মীয়রা বিজিবি তথা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি যে কোন মানবিক কাজে সহানুভূতিশীল।


More News Of This Category