বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মহাদেবপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে কিন্ডারগার্টেন শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মো. জুয়েল মন্ডল,মহাদেবপুর, নওগাঁ।
Update : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন তথা বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশের প্রায় ৬০ হাজার

কিন্ডারগার্টেন স্কুলে ৬ লক্ষাধিক শিক্ষক প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও চলতি বছরের ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে,

আরও পড়ুনঃ ময়মনসিংহ সদর কোম্পানী, র‌্যাব-১৪, কর্তৃক ভিকটিম উদ্ধার

সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।

কিন্তু বিগত ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

আরও পরুনঃ কুড়িগ্রামে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক

তারা আরো বলেন, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশ যখন সামনের দিকে অগ্রসর হচ্ছে ঠিক তখনই কিন্ডারগার্টেন তথা দেশের প্রায় ৮০ লক্ষ শিক্ষার্থীসহ ৬ লক্ষ শিক্ষক ও অভিভাবকদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

এতে সারাদেশের কিন্ডারগার্টেন স্কুলগুলোর কয়েক লক্ষ মেধাবী শিক্ষার্থী তাদের মেধা যাচায়ের সুযোগ থেকে বঞ্চিত হবে বলে আশংকা করেন তারা। অবিলম্বে উক্ত প্রজ্ঞাপন সংশোধন করে কিন্ডারগার্টেন তথা বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেওয়ান তৌফিকুল ইসলাম, আলহাজ¦ রফিকুল ইসলাম রফিক, সাদেকুল ইসলাম সুইট, মো. সাইদুর রহমান, মো. আইনুল হোসেন, জাহিদ হাসান,
আজাদুল ইসলাম আজাদ, ইউনুসার রহমান, মোশারফ হোসেন প্রমূখ।

 


More News Of This Category