সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ আটক ২

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে উপজেলা পরিষদ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে বিশেষ অভিযান চালিয়ে ধামইরহাট  উপজেলার দক্ষিণ শিববাটি গ্রামের শাহাদত হোসেন ওরফে মিন্টুর ছেলে সিফাত আহম্মেদ

ওরফে রাফি (১৯) ও সাপাহার উপজেলার মুগরইল গ্রামের রেজাউল করিমের ছেলে শাহাদৎ হোসেন ওরফে মিন্টুকে (২১) চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে। পুলিশ সূত্র জানায়,

গত ২৮ জুলাই সকালে উপ-সহকারি প্রকৌশলী (এলজিইডি) মো. আশিকুর রহমান তার সরকারি  ব্যবহৃত মোটরসাইকেলটি উপজেলা পরিষদের গ্যারেজে রেখে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েন।

আরও পড়ুনঃ উলিপুরে ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে ১০০+ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা
অফিস থেকে কাজের উদ্দেশ্যে বিকেল ৪ টার দিকে গ্যারেজে গিয়ে তার মোটরসাইকেলটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে। পরে সিসিটিভির ফুটেজে দেখতে পান যে,

অজ্ঞাতনামা চোরেরা মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় তিনি
অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় মামলা করলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারেন যে,

ধামইরহাট উপজেলার দক্ষিণ শিববাটি গ্রামের শাহাদত হোসেন ওরফে মিন্টুর ছেলে সিফাত হোসেন ওরফে রাফি (১৯), ও তার মামা টিএনটি দক্ষিণ চকযদু গ্রামের আব্দুর রাজ্জাক পটলের ছেলে আবু মুসা (৩২) মিলে চুরির  ।

আরও পড়ুনঃ চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াতের ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৪ জন

এ ঘটনাটি ঘটিয়েছে বলে নিশ্চিত হন পুলিশ। পরে আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে রোববার ভোরে আবু মুসার বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু মুসা পালিয়ে যায়।

তবে তারই বাড়িতে অবস্থানরত সিফাত আহম্মেদ ওরফে রাফিকে গ্রেফতার করে পুলিশ।রাফির দেয়া তথ্য মোতাবেক সাপাহার উপজেলার মুগরইল গ্রামের রেজাউল করিমের ছেলে শাহাদৎ হোসেন ওরফে মিন্টুর (২১) বাড়িতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


More News Of This Category