শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

মহাদেবপুরে দুর্ধর্ষ ডাকাতি ৯০ লক্ষ টাকার মালামাল লুট গ্রেফতার ৫

Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গ্রেফতার
৫ ডাকাতকে গতকাল সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ডাকাতি করে নিয়ে যাওয়া মালামালের মূল্য প্রায় ৯০ লক্ষ টাকা। দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি
ঘটেছে শনিবার রাতে উপজেলার সিদ্দিকপুর গ্রামের যমুনা অটো রাইস মিলের বিপরীতে
অবস্থিত টান্সরিল লাইটিং লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাইট অফিসে।
এ ঘটনায় গ্রেফতার ডাকাত সদস্যরা হলো নাটোর জেলার বড় হরিশপুর গ্রামের মৃত আব্দুল
খালেকের ছেলে ইফতেখার মাহমুদ রাসেল, বগুড়া জেলার পুরানবগুড়ার শামসুল আলমের ছেলে লিটন,
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা (গুড়াই) গ্রামের শহিদুল ইসলামের ছেলে অনিক
হাসান, ভোলার বোরহান উদ্দিন উপজেলার দেওলা গ্রামের মৃত রিপনের ছেলে আঃ খালেক ও মৃত আবুল
কালামের ছেলে উমর। এ ঘটনায় কোম্পানির সাইড ইনচার্জ গোলাম মোস্তফা বাদী হয়ে
শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। মামলা ও স্থানীয় সূত্রে জানায়, শনিবার রাত সাড়ে ৮ টার
দিকে মহাদেবপুর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সিদ্দিকপুর (আখেড়ায়) টান্সরিল লাইটিং
লিমিটেডের নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাইট অফিসে দুইটি ট্রাক ও দুইটি
ক্রেন নিয়ে ৮ থেকে ১০ জন লোক অস্ত্রের মুখে কোম্পানীর নাইটগার্ডদের জিম্মি করে একটি
ট্রাকে দুইটি কন্ডাকটর ড্রাম এ্যালুমিনিয়াম তারসহ নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের নিয়ে
যাওয়া দুইটি কন্ডাকটর ড্রামের মূল্য ৯০ লক্ষ টাকা বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অপর ট্রাকে
একটি কন্ডাকটার ড্রাম তারসহ ট্রাকে উত্তোলন করাকালে স্থানীয় লোকজন ৫ ডাকাতকে আটক
করে থানা পুলিশে খবর দেয়। এ ব্যাপারে মাহাদেবপুর থানার ওসি মো. শহিন রেজা বলেন, খবর পেয়ে
ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ক্রেনসহ ৫ জন ডাকাতকে গ্রেফতার
করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ
করা হয়েছে।


More News Of This Category